শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকলকে সতর্ক থেকে নির্বাচনী কার্য সম্পাদনের জন্য আহবান জানালেন পাপন

ইমন মাহমুদ, ভৈরব (কিশোরগঞ্জ): [২] বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনে নৌকার মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন বলেন, দেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার তা আমাদের করতে হবে। ভোট দেয়ার জন্য ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। একজনের ভোট আরেকজন দিতে পারবে না। যার যার ভোট তাকেই দিতে হবে।

[৩] বুধবার বেলা ১২টার দিকে ভৈরব আইভি ভবন প্রাঙণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেয়া উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। 

[৪] তিনি আরও বলেন, যদি বিএনপি নির্বাচনে না এসে দেশে নির্বাচন বন্ধ করতে চায় তাহলে তাদেরকে আর ছাড় দেয়া হবে না। তাদেরকে কঠিনভাবে প্রতিরোধ করা হবে। তাই আমাদের জন্য এই নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। এসময় সকলকে সতর্ক থেকে নির্বাচনী কার্য সম্পাদনের জন্য আহবান জানান।

[৫] এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল হেকিম রায়হান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ প্রমূখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়