শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৬:০৬ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী-৪ আসনে জাসদের মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক মিঠু 

উত্তম হাওলাদার, কলাপাড়া: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র মশাল মার্কার মনোনয়ন পত্র জমা দিয়েছেন কলাপাড়া উপজেলা জাসদ সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। 

[৩] মঙ্গলবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে মনোনয়ন বোর্ডের কাছে তার মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ সময় উপজেলা জাসদ সাধারণ সম্পাদক উত্তম দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

[৪] এর আগে সোমবার জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

[৫] বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, নির্ভীক গণমাধ্যম, জাসদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি।

[৬] তিনি বলেন, ১১৪ পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকা কলাপাড়া-রাঙাবালী-মহিপুর ও কুয়াকাটার সর্বস্তরের জনগণের সাথে আছি, পাশে থাকতে চাই। আগুন সন্ত্রাসের অপশক্তিকে প্রতিহত করতে সাংবিধানিক সংকট উত্তরনে ৭ জানুয়ারী ২০২৪ সারাদিন মশাল মার্কায় ভোট দিন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়