শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১১:০২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লার বিএনপি নেতা 'টিপু' ঢাকায় গ্রেপ্তার

অপু রহমান, নারায়ণগঞ্জ: [২] নাশকতার মামলায় ফতুল্লা থানা বিএনপি'র আহবায়ক কমিটির কার্যকরী সদস্য ও ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি'র কার্যকারী কমিটির সভাপতি মো. রুহুল আমিন টিপু (৫৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড নিউ হাজীগঞ্জ এলাকার মৃত আব্দুল আমিন মিয়ার ছেলে মো. রুহুল আমিন টিপু। 

[৩] সোমবার (২০নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এর আগে রবিবার ১৯নভেম্বর দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার দায়ের হওয়া ৭ অক্টোবর নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামী নাশকতাকারী। যাহার মামলা নং-১৩।

[৫] গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সুতি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন টিপুকে গ্রেপ্তার করা হয়। 'রুহুল আমিন টিপু' বিস্ফোরক ও নাশকতা মামলার পলাতক আসামি।

[৬] তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামি এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও ইতিপূর্বে রাজধানীর কদমতলী, হাসনাবাদ, শনিরআখড়া, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, সায়দাবাদসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী, ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ সকল প্রকার নাশকতামূলক  কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।

[৭] গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়