শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় হরতালে আগুন জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ

আইনুর ইসলাম, বগুড়া: [২] হরতাল সমর্থনে বগুড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত। সোমবার সকাল সোয়া ৮টার দিকে শহরের কানুছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ঘটনাস্থল থেকে সড়ে যায়।
 
[৩] এর আগে, জামায়াতের পক্ষ থেকে সকাল সোয়া সাতটার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নামাজগড় এলাকা থেকে শুরু হয়ে নূরানী মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। 

[৪] বগুড়া জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, 'জামায়াতের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক ব্লক করার চেষ্টা করেছিল। ভীতিকর পরিস্থিতি তৈরী করতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়