শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৩, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৩, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে এবার ২২০ মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

মো. আদনান হোসেন, ধামরাই: [২] সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সামনে রেখে ঢাকার ধামরাইয়ে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির কাজ শেষে এখন রং তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ অক্টোবর শুরু হবে পূজা। ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২২০টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন চলছে।

[৩] মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে দেবী দুর্গার আগমনের শেষ সময়ের প্রস্তুতি। বাঁশ, খড়ের কাঠামোতে মাটির আস্তরণে অবয়ব পেয়েছে দেবী দুর্গা। লক্ষ্মী, গণেশ, সেনাপতি কার্তিক, কলাবউ মৃত্তিকা, সাপে বেষ্টিত মহিষাসুরবধে দেবীকে সুনিপুণ কর্মে ফুটিয়ে তুলেছেন প্রতিমা শিল্পীরা। রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গা দেবীকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমা শিল্পীরা।

[৪] ধামরাই পৌরসভার গোপনগর এলাকার যাত্রাবাড়ী মাঠে দেখা গেছে, দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা অবধি তারা এখন ব্যস্ত প্রতিমাগুলোকে রঙ করতে। তাদেরই একজন শিল্পী শুভা শীষ। সবাইকে নির্দেশনা দিচ্ছেন নির্ভুল কাজের। তিনি জানান, এবার প্রতিমা তৈরি হচ্ছে বেশি, এবার অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা। অধিকাংশ মণ্ডপেই দেবীর অবয়ব তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙের কাজ।

[৫] আরেক প্রতিমা শিল্পী বাসুদেব পাল বলেন, প্রতিবছর রথের পরপরই দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয়। এ বছর কাজের চাপ অনেক বেশি। শুনেছি ধামরাই উপজেলায় এবার সবচেয়ে বেশি মন্ডপ হচ্ছে। দুর্গাপূজার জন্য একটা পুরো সেট প্রতিমা বানাতে ৫ থেকে ৬ শিল্পীর অন্তত ১৫ দিনের মতো সময় লাগে। গত দুই বছরের চেয়ে এবার কাজের অর্ডার বেশি পেয়েছি।

[৬] প্রতিমা শিল্পী রনি পাল বলেন, মায়ের কাজ করতে ভালো লাগে। মায়ের রূপ অন্তরে নিয়ে কাজ করি। মা দুর্গার জন্য ভোর থেকে মাঝরাত অবধি কাজ করেও ক্লান্তি আসে না।

[৭] মাধব মন্দির কমিটি ও ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে ধামরাই উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মন্দিরে এ পূজার আয়োজন সব চেয়ে বেশী। এবার ধামরাইয়ে ২২০ দূর্গামন্দিরে শারদীয়া উৎসব আয়োজন করা হচ্ছে। পৌর এলাকার বিভিন্ন মন্দিরে ৪৪টি পূজার আয়োজন রয়েছে। বাকি সব পূজা হচ্ছে ধামরাই উপজেলার ১৬টি ইউপির বিভিন্ন এলাকায়।

[৮] তিনি আরও জানান, ধর্মীয় রীতি মতে দেবী এবার ‘ঘোটকে আগমন করবেন- ঘোটকেই চলে যাবেন’। এরইমধ্যে মণ্ডপগুলোতে প্রতিমার কাঠামোর কাজ শেষ করে রঙের কাজ শুরু করেছেন। রঙ শেষ হলেই শুরু হবে সাজসজ্জার কাজ। 

[৯] ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশ) নির্মল কুমার দাস বলেন, প্রতি বছরের মত এবারো শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনিক প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। ধামরাই উপজেলায় এবার ২ শতাধিক মন্দিরে পূজা হবে। প্রতিবারের মতো এবারো শান্তিপূর্ন ভাবে পূজা উৎসব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

[১০] এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গাপূজা। পূজা উপলক্ষে প্রশাসনিক প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। পূজায় সরকারী অনুদান আসা মাত্রই সকল পূজারী বৃন্দদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষে সামাজিক সম্প্রিতি কমিটির সাথে সভা করেছি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়