শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাটহাজারীতে গৃহবধু'র মরদেহ উদ্ধার

মোহাম্মদ হোসেন, হাটহাজারী: [২] চট্টগ্রামের হাটহাজারীতে আরজু আক্তার (২২) নামে এক সন্তানের জননী'র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ নিহতের নিজ বাড়ি'র একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। সে মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ বাদশার স্ত্রী। তার রায়হান নামে ৩ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

[৩] স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকাল ৯ টার দিকে নিহত গৃহবধুর তিন বছরের সন্তান রায়হান রুমে কাঁন্না করতে থাকলে কান্নার শব্দে পরিবারের লোকজন আরজু'র কক্ষের ভিতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় ইউপি সদস্য ও মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়ে দেন।

[৪] জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি সদস্য হান্নান মিয়া তালুকদার সুমন সাংবাদিকদের বলেন, নিহতের পরিবার থেকে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

[৫] হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তের লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই এই মৃত্যুর কারন জানা যাবে। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়