শিরোনাম
◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৪ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাসিক মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সোমবার (২৫ সেপ্টেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মাসিক সমন্বয় সভায় কাউন্সিলদের (পরিষদ সদস্য) সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: আরটিভি

নগর ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন। সভায় গাসিকের ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরসহ ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭০ জন উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, সভায় গাসিকের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রহমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও গতি বৃদ্ধির লক্ষ্যে নগর মাতার প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম প্রস্তাব করেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

আরও সিদ্ধান্ত হয়, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে দীর্ঘ ২১ মাস মেয়র থেকে বাইরে রেখে উন্নয়নকাজ বাধাগ্রস্ত করায় এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানিয়ে সদ্য সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

একই সভায় সাবেক ভারপ্রাপ্ত মেয়রের সময় বেশ কয়েকজন কর্মকর্তা -কর্মচারীর পদোন্নতির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, হাজী মনিরুজ্জামান, মো. মিজানুর রহমান, হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুল হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ।

এইচএ

  • সর্বশেষ