শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ১

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী): জেলার ডোমারে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৩। ঔষধ ব্যবসায়ী দক্ষিণ মটুকপুর খামাত পাড়া এলাকার আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম মাস্টারের ছেলে বিপুল শাহ্ (৪০)। তিনি মেসার্স অংকন ফার্মেসী নামে একটি প্রতিষ্ঠানে ভেটেনারী ঔষধ বিক্রি করেন।

জানা যায়, বৃহষ্পতিবার (৮ জুন) দুপুরে র‌্যাবের একটি দল বোড়াগাড়ী বাজারস্থ মেসার্স অংকন ফার্মেসীতে অভিযান চালিয়ে ঔষধের কার্টুনের ভিতর থেকে কষ্টি পাথরটি উদ্ধারের পর বিপুলকে আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য ২৫ লক্ষাধিক টাকা। উক্ত ঘটনায় ডিএডি আজিজুল রহমান বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

ডোমার থানা ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম বলেন, গ্রেপ্তারকৃত বিপুল শাহ্কে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়