শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৮:৪০ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ কেজি হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

আটককৃত মাদক কারবারি

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ কোটি দুই লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক কেজি ২৬ গ্রাম হেরোইনসহ মো. জিয়াকুর নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর-চরবাগডাঙ্গাগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়াকুর শিবগঞ্জ উপজেলার পিরগাছী গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে হেরোইন নিয়ে যাওয়ার পথে জিয়াকুরকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা করা হয়েছে। সম্পাদনা: ইমরান শেখ
 
প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়