শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৩:৪৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডে ফিটনেসবিহীন গাড়ি আটক ও জরিমানা

এম ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে হাইওয়ে পুলিশ টিম অভিযান চালিয়ে পাঁচটি যাত্রী বাহী বাসকে এক লক্ষ্য টাকা জরিমানা করেছেন। 

ফিটনেস সার্টিফিকেটবিহীন, আনফিট ও রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি রাস্তায় চলাচল বন্ধের জন্য এবং নতুন সড়ক আইন-২০১৮ বাস্তবায়নে জেলায় জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সে নির্দেশ মতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। 

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলে ৫টি যাত্রীবাহী বাসকে ১লাখ টাকা জরিমানা করেছে। এর আগে ও ফিটনেসবিহীন গাড়িকে ডাম্পিং করেছে। 

এবিষয়ে টি আই তারিকুল ইসলাম বলেন, সব গাড়ির কাগজপত্র যাচাই করতে ট্রাফিক পুলিশ সদস্য বৃদ্ধি করা প্রয়োজন। তা হলে মহাসড়কে ফিটনেসবিহীন, আনফিট ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি আটক, চালককে গ্রেপ্তার, জরিমানা ও গাড়ি ডাম্পিং করতে পারবেন বলে জানান। এ বিষয়ে টাক্সফোর্স গঠন করা জরুরি হয়ে পড়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়