শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ১১:১৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো. জালাল উদ্দিন: দীর্ঘদিন যাবত পলাতক একাধিক হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৩৪) কে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৭ মার্চ ২০২৩ ইং, ভোরে তথ্য প্রযুক্তি'র মাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ভানুগাছ লংগুরপাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর ছেলে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প'র সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুটি হত্যা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নম্বর-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং, ধারা ৩২৬ পেনাল কোড-১৮৬০ ও মামলা নম্বর-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ছাড়াও শ্রীমঙ্গল থানায় অপর একটি হত্যাচেষ্টা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নম্বর-১৫, তারিখ-২১/২০১৩ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) উক্ত আসামীকে বিজ্ঞ আদালত ০৫(পাঁচ) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০(দশ হাজার টাকা) জরিমানাসহ দণ্ড রয়েছে তার বিরুদ্ধে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘদিন যাবত কৌশলে মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য একাধিক হত্যা মামলার আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ