শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৯:১১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে একাধিক চোরাই মোটরসাইকেল উদ্ধার

মোটরসাইকেল

সনতচক্রবর্ত্তী, বোয়ালমারী (ফরিদপুর): জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের গোপন সংবাদের ভিত্তিতে মফিজ মোল্যা ও তার ভাই সোহেল মোল্যা, মুস্তাক, লিটনের ঘর থেকে হিরো হোন্ডা, হাস্ক, ফেজার, সুজুকি ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। 

শনিবার (২৫ মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে এ সকল চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানা যায়,অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরের দল পালিয়ে যায়।

বোয়ালমারী থানার কর্মরত এএসআই আজিজুর রহমান বলেন, এসআই আব্দুল লতিব স্যারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময়  ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কিন্তু কাউকে আটক করতে পারিনি। চোরদের ধরতে অভিযান অব্যাহত।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়