শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরার নন্দিপাড়ায় সরকারি সম্পত্তি উদ্ধার

নন্দিপাড়ায় সরকারি সম্পত্তি উদ্ধার

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা): ডেমরা রাজস্ব সার্কেলের উদ্যোগে রাজধানীর নন্দিপাড়ার শূন্যা মৌজায় সর্বমোট ২.৮৮ একর সরকারি “ক” তালিকাভূক্ত সরকারি সম্পত্তি  উদ্ধার করা হয়েছে যার অনুমান মূল্য প্রায় ৪০ কোটি টাকা।

ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে ভূমি অফিসের সর্বমোট ২.৮৮ একর এসব সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি ভাবে সাইনবোর্ড টাঙ্গিয়ে সরকারি জমির দখল গ্রহণ করা হয়।

এদিন উপস্থিত ছিলেন, ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এন. এম. আবদুল্লাহ আল মামুন, সার্ভেয়ার মো. মোশারেফ হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা মিরাজ উজ্জামান চৌধুরী ও অন্যান্য সরকারি কর্মরত কর্মচারীরা।

সরেজমিন ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এন. এম. আবদুল্লাহ আল মামুন জানান, সরকারী সম্পত্তি অবৈধ দখল হতে উদ্ধারের এধরণের কার্যক্রম চলামান থাকবে।সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ