শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১১:২৫ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে ১৫ ঘণ্টা পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ১৫ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শামসুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান, বিআরটিএ হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মু. হাবিবুর, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী এবং অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ।

এর আগে অ্যাম্বুলেন্স চালকদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়