নিজস্ব প্রতিবেদক: মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া নামের এক ইসলামি বক্তার ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে জিহ্বা কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।
বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবুল কালাম আজাদ জানান, দৌলতবাড়ি মাহফিলে দেওয়া বক্তব্য শিয়াদের বিরুদ্ধে যাওয়ায় এ হামলা হয়। মাহফিল শেষে ভাগনের মোটরসাইকেলে করে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রীপুর ইসলামিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা রোববার মানববন্ধন করেছে।
প্রতিনিধি/এমএইচ