শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্নোগ্রাফি মামলায় যুবকের কারাদণ্ড 

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় আবিদ হাসান আকাশ (২৮) নামে এক যুবকের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আকাশ চাঁদপুর সদর উপজেলার মধ্যম শ্রীরামদি গ্রামের মৃত মনা হাওলাদারের ছেলে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের ২২ বছরের এক নারীর সঙ্গে আকাশের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই চাঁদপুর থেকে লক্ষ্মীপুর এসে আকাশ তার সঙ্গে দেখা করতো। বিয়ের প্রলোভনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। তখন আকাশ তার মোবাইলফোনে ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে। পরে বিয়ে করতে বললে আকাশ টালবাহানা করে। একই বছরের ৪ জুন ওই নারী মোবাইলফোনের মাধ্যমে সৌদি প্রবাসীকে (আলাউদ্দিন রিমন) বিয়ে করেন।

কিছুদিন পরই আকাশ তাকে দেখা করতে বলে। এতে অস্বীকৃতি জানালে আকাশ ক্ষিপ্ত হয়ে মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিওগুলো নারীর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের ইমোতে পাঠায়। বিষয়টি নারী তার অভিভাবকদের জানায়। এর পর র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে অভিযোগ করা হয়। একই বছর ২০ আগস্ট আকাশ ওই নারীর সঙ্গে লক্ষ্মীপুর পৌর শিশু পার্কের সামনে দেখা করতে আসে। তখন র‌্যাব তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

একইদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর মডেল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে আকাশের বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ২ মার্চ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ আদালতে আকাশের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়