শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০৬ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হলেন কমলগঞ্জের শাহেনা আক্তার

স্বপন দেব: নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মানে ভূষিত হয়েছেন জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শাহেনা আক্তার। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে সিলেট বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ আয়োজনে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা থেকে জেলা পর্যায়ে নির্বাচিত ৩০ জন জয়িতা থেকে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, সুনামগঞ্জের সৈয়দা ফারহানা ইমা, মৌলভীবাজারের শাহেনা আক্তার, মার্গ্রেট সুমের, সিলেটের সালেহা বেগম ও খুশি চৌধুরী। 

সিলেটের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা নাজবিন রিনা, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য, বেগম রোকেয়া ও বঙ্গমাতা পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামীলীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। 

প্রতিনিধি/এসএ

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার। বিশিষ্ট আবৃত্তি শিল্পী নাজমা পারভীন ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস্ ফ্যাসিলিটেটর প্রিয়াংকা দাস রায় এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা, উত্তরীয়, ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২১ এ ‘জয়িতা বাংলার নারী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।  

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়