শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ১২:৩৯ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ পরিশ্রমের পর মৃত বাঘের হাড় দিয়ে কঙ্কাল তৈরিতে সক্ষম হয়েছে বনবিভাগ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ এক বছর চেষ্টায় বাঘের একটি অবয়ব (স্কেলিটন) তৈরি করেছেন বনবিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। একাত্তর

২০২২ সালের ২৯ জানুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকায় বয়সজনিত কারণে মারা যাওয়া বাঘটির চামড়া ও হাড় দিয়ে এ অবয়ব তৈরি করা হয়।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘটি মারা যাওয়ার পর এর স্কেলিটন তৈরির উদ্যোগ নেয় বনবিভাগ। এরপর থেকে কাজ শুরু করে পুরো এক বছর লেগেছে মেডিসিন দিয়ে চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে স্কেলিটন তৈরি করতে। 

তিনি জানান, চামড়া ও স্কেলিটন দীর্ঘস্থায়ী করার জন্যই ধাপে ধাপে প্রক্রিয়াজাত করা হয়েছে। এতে লম্বা সময় লেগেছে। ভবিষ্যতে বাঘের এ চামড়া ও কঙ্কালের স্কেলিটন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য মোংলা করমজল ইন্টারপিটিশন ও ইনফরমেশন সেন্টারে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়