শিরোনাম
◈ শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর (ভিডিও) ◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন লক্ষাধিক টাকার ভারতীয় চিনি ভর্তি ট্রাক জব্দ

জালাল উদ্দিন, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ।

জানা যায়, বড়লেখা-জুড়ী সড়কের আমতৈল কুইয়াছড়া সেতু এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক আটকিয়ে তল্লাশী চালালে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চিনি পাওয়া যায়। চালকের নিকট উক্ত চিনির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে না পারায় চিনিসহ ট্রাক ও চালককে আটক করে থানায় আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মো. খায়রুল ইসলাম (২৭) জানায় এই চিনি ভারতীয়। বড়লেখার একটি সীমান্ত দিয়ে এই চিনি গুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে দেশীয় বিভিন্ন বস্তায় ভরে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

খায়রুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তর বৌলাছড়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে। চিনি চোরাচালানে তার সাথে আরো কয়েকজন লোক জড়িত বলে জানায় সে।

এ ঘটনায় এস আই ফরহাদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়