শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূয়া মামলায় প্রবাসীকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করনী গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সমাজ সেবক, যুক্তরাজ্য প্রবাসী অহিদুর রহমানের বাড়িতে হামলা চালায় দুর্বত্তরা। গত বছরের ২৫ ফেব্রুয়ারী এই হামলার ঘটনা ঘটে। দুবৃত্তরা অহিদুর রহমানকে ধারালো অস্বত্র দিয়ে মারাত্বক জখম করে। 

জানা গেছে, পূর্ব পরিকল্পনা মোতাবেক তার উপর অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্বক ভাবে জখম করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে প্রাণে বেঁচে জান তিনি। 

ভুক্তভোগী জানান, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করনী গ্রামের মৃত আবুল কালাম ও মুন্না মজিবুরের ছেলে স্থানীয় সন্ত্রাসী জুয়েল ও রাশেদের নেতৃত্বে এ হামলা হয়। 
অহিদুর রহামান সুষ্ঠ বিচার পাবার আশায় হাসপাতালের সার্টিফিকেট নিয়ে কোর্টে মামলা করলে আসামি পক্ষ অহিদুর রহামান এবং ওনার চাচা আ. মান্নান এর বিরুদ্ধে ভূয়া মামলা দিয়ে কারাগারে পাঠায়। এমন কি তারা ইতোঃমধ্যে অহিদুর রহামানের বাড়ীঘর জায়গা-জমি সম্পূর্ণ দখল করে নিয়েছে।

স্থানীয় এক প্রভাবশালীর ছত্রছায়ায় থেকেই সন্ত্রাসী দখলবাজ রাশেদ গং এমন জঘন্য ঘৃণিত অ-মানবিক অসুরের শক্তি প্রদর্শন করে চলেছে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সহযোগিতা চয়েছেন। 

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়