শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৩:০৯ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় রাজশাহীবাসী

মঈন উদ্দীন, রাজশাহী: আগামী ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ আগমনকে ঘিরে সাজ সাজ রব পড়েছে শিক্ষা নগরীতে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভাস্থল থেকে শুরু করে আশেপাশের এলাকা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ডে ছেয়ে গেছে সব জায়গা। নগরীর বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নসহ রং করা হয়েছে বিভিন্ন স্থাপনা। 

জনসভা স্থলের চার পাশের প্রায় ১০ থেকে ১২ কিলিমিটার এলাকা জুড়ে ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতেও লাগানো হয়েছে পোস্টার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলের নেতাকর্মীরা প্রতিদিনই লিফলেট হাতে রাস্তায় নামছেন। কখনো হচ্ছে মিছিল আবার কখনো পথসভার মতো কর্মসূচি। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শুধু নগর বা জেলা নয়, পুরো রাজশাহী বিভাগজুড়েই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু কন্যাকে বরণ করতে রাজশাহীবাসী অধীর অপেক্ষায় আছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চলতি মাসের ১ তারিখ থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি। আশা করছি, ২৯ তারিখের জনসভায় লাখ লাখ মানুষের আগমনে মুখরিত হয়ে উঠবে মাদ্রাসা ময়দান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে হেড কোয়ার্টারের পরিকল্পনা অনুযায়ী আইন-শৃঙ্খলাবাহিনী তাদের কার্যক্রম চালাচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আগে থেকেই সক্রিয় রয়েছে পুলিশ।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পর এটিই প্রথম নির্বাচনী সমাবেশ। এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানেই জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা উপস্থিত জনতার কাছে আওয়ামী লীগের জন্য ভোট চেয়েছিলেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

 

  • সর্বশেষ