শিরোনাম
◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের আমদানিতে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানি তেলের সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ ◈ ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, সাত ঘণ্টা ফোন বন্ধ, প্রশাসনে তোলপাড়

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ১২:১৩ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনের নামে মামলা

আজিজুল ইসলাম: বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহাসহ পাঁচজনের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার মামলাটি করেছেন নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান।

আসামিরা হলেন, নারিকেলবাড়িয়া গ্রামের মৃত রামকৃষ্ণ সাহার ছেলে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, একই গ্রামের মৃত জগবন্ধু সাহার ছেলে অমর কৃষ্ণ সাহা, অমরের ছেলে অনুপ কুমার সাহা, রবিন সাহার ছেলে রিপন সাহা ও ক্ষেত্রপালা গ্রামের ইসহাক বিশ্বাসের ছেলে জামিল হোসেন। এছাড়া, মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে বাঘারপাড়ার এসিল্যান্ডকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১৫ বছর ধরে মেহেদী হাসান নারিকেলবাড়িয়া বাজারের কাপুড়িয়াপট্টি গলিতে সরকারি জায়গায় ১৬ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থের একটি সেমিপাকা টিনের ঘরে তনিমা গার্মেন্টস এন্ড বস্ত্রালয় নামে একটি দোকান করে ব্যবসা করছেন। ওই বাজারে আরও অনেকেই একইভাবে ব্যবসা করছেন। সরকারিভাবে সিদ্ধান্ত হয়, ডিসিআর গ্রহণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে। তারই অংশ হিসেবে বাঘারপাড়া ভূমি অফিস থেকে সার্ভেয়ার এসে তার ০.৫ শতক জমির ডিসিআর বাদী মেহেদী হাসানের নামে প্রদানের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

এরমধ্যে গত বছরের ২০ মে সকালে চেয়ারম্যান বাবলু কুমার সাহা অন্য আসামিদের সাথে নিয়ে মেহেদী

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়