শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:২৩ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে ফসলি জমি রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

রেজাউল করিম:  মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ফসলি জমি ও মাছ চাষের পুকুর অবৈধভাবে বালু দিয়ে ভারাট রক্ষায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও মাছ চাষের  জমির ভরাট করার চেষ্টা করায় ড্রেজারের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

শ্রীনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন এ উপজেলার ফসলি জমি,জলাশয়  এবং সরকারি স্থাপনা রক্ষার্থে  উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়