শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

এম.আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচী প্রকাশ করে তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত উপজেলার ১৬১ কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহন করার কথা রয়েছে।  

সোমবার (২৩ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রায়পুরা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গণ-বিজ্ঞাপ্তিতে জানানো হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচী প্রকাশ করে। রিটার্নিং অফিসার/সহাকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ হবে ভোটগ্রহন। 

প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক এর মৃত্যু হয়। তার মৃত্যুও পর ওই পদটি শূন্য হয়ে যায়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন। 

রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার আজারুল ইসলাম সাংবাদিকদের জানান, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রায়পুরা উপজেলায় ১৬১ টি কেন্দ্র রয়েছে। সবগুলোতেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে বলে জানান তিনি। 

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়