শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুতুবদিয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু 

কুতুবদিয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু 

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। 

গত বছরের ৭ ডিসেম্বর কক্সবাজারের সমাবেশ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেশনটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে সেবা দিতে প্রস্তুতি শুরু করে কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এসেছে নিয়োগপ্রাপ্ত জনবল। এছাড়া পাঠানো হয়েছে প্রয়োজনীয় সকল সরঞ্জাম। 

স্থানীয় বাসিন্দারা বলেন, স্টেশনটি চালু হলে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারসহ সেবার বিষয়ে উপজেলাবাসী উপকৃত হবে। স্টেশনটি চালু হচ্ছে এমন খবরে উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনবলসহ ১টি পানিবাহী গাড়ি ও ১টি পাম্প টানা গাড়িসহ সকল সরঞ্জাম দেয়া হয়েছে। এখন থেকে উপজেলায় এ সেবা দেয়া হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়