শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:১৯ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যামনগরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ

সোহারাব হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে। 

মঙ্গলবার বেলা ১১ টায় ঘন্টা ব্যাপী উপজেলার সদরে চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানান শ্রেণির পেশার মানুষ অংশ নেয়। 

শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈ,    বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,  সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ। 

মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও আবদুল আউয়াল মিন্টুর বিরূপ মন্তব্যর প্রতিবাদ ও অবিলম্বে বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়া দাবি জানান তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডক্টর জিয়াদ আলী। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়