শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে অবৈধ ৫ ইটভাটা উচ্ছেদ, লাখ টাকা জরিমানা 

গাজীপুরে অবৈধ ৫ ইটভাটা উচ্ছেদ

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুর কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। এসময়  ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।  

জরিমানা করা ইটভাটাগুলো হলো, মধ্যে লতিফপুর এলাকার  মেসার্স কুমিৎপুর ব্রিকসকে (কেবিএম) ৫ লাখ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকসকে (কেএমবি)  ১ লাখ টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স কিরণ ব্রিকসকে ৬ লাখ টাকা।  পরে এস্কেভেটর মেশিন দিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়। 

গাজীপুর পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মো. নয়ন মিয়া বলেন, আজ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধরা ভঙ্গ করায় সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, জেলা পুলিশের সদস্য বৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ