শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৯:০৯ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা যাচ্ছেন মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য

ডেস্ক নিউজ : কক্সবাজারে শরণার্থী শিবিরে সন্ত্রাসীদের হাতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন।

সোমবার সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট থেকে মুহিবুল্লাহর পরিবারের ওই ১০ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। সমকাল, বাংলা ট্রিবিউন

এ নিয়ে তৃতীয় দফায় তার পরিবারের সদস্যরা কানাডা যাচ্ছেন। এর আগে মুহিবুল্লাহর পরিবারসহ দুই দফায় আরও ২৫ জন কানাডায় পাড়ি জমিয়েছেন।

নাম না প্রকাশের শর্তে উচ্চ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা বলেন, মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের স্বজন রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করছেন। এখানকার প্রক্রিয়া শেষে তাদের ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কানাডায় রওনা দেওয়ার কথা রয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তৃতীয় দফায় মুহিবুল্লাহর আরও কিছু স্বজন কানাডা যাচ্ছেন। তারা ক্যাম্প ত্যাগ করেছেন।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, মুহিবুল্লাহর পরিবারের কিছু সদস্যকে উখিয়া ট্রানজিট পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাদের কোথায় নেওয়া হবে, সেই বিষয়টি আমার জানা নেই।

উখিয়া ট্রানজিট পয়েন্টের বাসিন্দা রোহিঙ্গা মো. জিয়াবুল হক বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের বড় ভাইয়ের মো. সেলিমে ও রশিদ উল্লাহসহ দুই পরিবারের ১০ সদস্যকে কানাডা নেওয়ার কথা বলে ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হয়েছে।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হন। এরপর তার পরিবারের সদস্যদের ক্যাম্প থেকে সরিয়ে উখিয়া ট্রানজিট পয়েন্টে কঠোর নিরাপত্তায় রাখা হয়। একইসঙ্গে তাদের তৃতীয় কোনো দেশে পাঠানোর আলোচনা শুরু হয়। এরই অংশ হিসেবে তাদের কানাডায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

জেএ/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়