শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৯:০৩ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে এতিম ও দুস্থ ৫শ’ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ। 

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের ক্বারি ওছিম উদ্দিন এবতেদায়ী মাদ্রাসা ও এতিম খানা মাঠে অসহায়-দুস্থ শীতবস্ত্র দেয় জেলা যুবলীগের সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া। পরে কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে  ৩ দিনব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে এ যুবলীগ নেতা।

এসময় উপস্থিত ছিলেন- সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম জেনি, যুবলীগ নেতা সোহাগ পাটওয়ারী, গোফরান বাবু,  সদর থানা ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ রাজু, যুবলীগ নেতা দিপু মাহমুদ, রাজুসহ অনেকে।

বায়েজিদ ভুইয়া বলেন, বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে নেতৃত্ব দেওয়া এবং ষড়যন্ত্রকারী ও প্রতিবিপ্লবীদের প্রতিহত করে মানুষের সুখে-দুঃখে সহমর্মী হওয়া। এ লক্ষ্যে যুবলীগ এরই মধ্যে অনেক মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে ‘মানবিক যুবলীগ’-এ পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমরা তৃণমূল নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে তিন দিনের নানা আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া আগামীকাল মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। 

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়