শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত ◈ আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা, নিহত-আহত ডজনাধিক ◈ স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, নানা আলোচনা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি

ময়মনসিংহ কমিটি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: ময়মনসিংহে আওয়ামী লীগের কমিটি দেয়ার দীর্ঘ ৬ বছর পর উৎসব মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় হাজার হাজার নেতাকর্মী হাত উঁচিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান।

শনিবার ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি এহতেশামুল আলম ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন মোহিত উর রহমান শান্ত।

এর আগে ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়