শিরোনাম
◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ১২:১১ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবহন ধর্মঘটের কারণে রাজশাহীর সমাবেশে ট্রেনে আসছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর বিভাগীয় গণসমাবেশ রয়েছে বিএনপির। তবে তার আগেই রাজশাহী বিভাগে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে সড়ক পথে রাজশাহীর আট জেলার সাথে রাজধানী ঢাকাসহ গোটাদেশের পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

তাই ট্রেনে করে সমাবেশে আসছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশের আগেই বৃহস্পতিবার রাতে জয়পুরহাট, নওগাঁ ও বগুড়ার নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন সমাবেশেস্থলে।

জয়পুরহাট থেকে আসা কবিরুল আলম জানান, বাস বন্ধ থাকায় ট্রেনে করে তারা রাজশাহী স্টেশনে আসেন। এরপর মিছিল নিয়ে সমাবেশস্থলে।
বিএনপি নেতাদের দাবি, মূলত দেশের অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতেই কৌশলে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

তবে বিএনপির এমন অভিযোগ উড়িয়ে দিয়ে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, বিএনপির গণসমাবেশ সামনে রেখে এমন সিদ্ধান্তের বিষয়টি অমূলক। তাদের দাবির মধ্যেও এমন কিছু উল্লেখ নেই। তারা মহাসড়ক থেকে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ এই ১০ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন। বিভিন্ন সময় প্রশাসনকে এ বিষয়ে চিঠিপত্র দেওয়া হয়েছে। কিছুদিন আগেও তারা সংবাদ সম্মেলন করে এসব দাবির বিষয়ে কথা বলেছেন। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। এই কর্মসূচি এবারই প্রথম নয়। গত ২৬ নভেম্বর নাটোরে বিভাগীয় পরিবহন নেতারা বসে আলোচনা করেই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ পর্যন্ত তাদের দাবি পূরণের কোনো আশ্বাস মেলেনি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী, পরিবহন নেতারা তাদের সিদ্ধান্তে অনড়।

প্রতিনিধি/এমএইচ

  • সর্বশেষ