শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০২:৩১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের দিপু দাস নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

স্বজনরা জানান, সোমবার (২৮ নভেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর ওই শিক্ষার্থী তার অকৃতকার্য হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে অভিমানে আত্মহত্যা করে। শিক্ষার্থী দিপু উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের কুয়েত প্রবাসী রতন কুমার দাসের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন জানান, তিনি ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবরটি শুনেছেন। এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে দিপু দাস অংশ নেয়। প্রকাশিত ফলাফলে সে ইংরেজি ও ভূগোল দুই বিষয়ে অকৃতকার্য হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, সে আগামী বছর পরীক্ষায় অংশ নিতে পারতো।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামবলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, চলতি বছরে ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭১ জন পাস করেছে। এর মধ্যে ৭ জন জিপিএ-৫ পেয়েছে।

প্রতিনিধি/ এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়