শিরোনাম
◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:১১ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুশিতে আর্জেন্টিনা সমর্থকের স্ট্রোকে মৃত্যু

মৃত্যু

রিংকু রায়, (নেত্রকোণা) মোহনগঞ্জ : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের আর্জেন্টিনার জয়ের খুশিতে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা-মেক্সিকোর বিরুদ্ধে গোল করলে খুশিতে নিজ বাড়িতে তিনি স্ট্রোক করে মারা যান। 

জানা গেছে, ফুটবল ভক্ত শামীম মিয়া উপজেলার কলুংকা গ্রামের মোঃ তাহের উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শামীম আর্জেন্টিনার অন্ধ ভক্ত ছিল। শনিবার দিবাগত রাত আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ দেখছিলেন শামীম। খেলায় আর্জেন্টিনার মেসি গোল দিতেই গোল গোল বলে চিৎকার করলে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক করেন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, শামীম মিয়া দুই সন্তানের জনক। শামীম মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

শামীমের পিতা তাহের উদ্দিন বলেন, শামীমের হার্টের সমস্যা রয়েছে। এর আগেও দুইবার স্ট্রোক করেছে। তবে গতরাতে আর্জেন্টিনা খেলোয়াররা গোল করায় সবার সাথে সেও চিৎকার দেয়। ওই চিৎকারের তার স্ট্রোক হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রতিনিধি/জেএ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়