শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ঝিনাইগাতীতে বিটপুলিশিং সমাবেশ

ঝিনাইগাতীতে বিটপুলিশিং সমাবেশ

তপু সরকার, শেরপুর :  বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ইভটিজিং, মাদক,নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় ঝিনাইগাতী থানার আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

থানার ওসি তদন্ত মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) সোহেল মাহমুদ পিপিএম, কাংশা ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ধানশাইল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আনার উল্লাহ, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মিঃ নবেশ খকশী, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়