শিরোনাম
◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৭:২২ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহনগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা): নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে বুধবার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুজ্জামান, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান রতন, কাজী হাবিবুর রহমান, ৩নং ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জহর, ৪নং ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ৫নং ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম খান সোহেল, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ সরকার, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, কাউন্সিল মানিক তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা গত ১৬ নভেম্বর (বুধবার) ভয়াবহ অটোচালকদের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, অর্ধশতাধিক আহত ও দোকানপাট লুটপাটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় নিরীহ জনগন হয়রানি হচ্ছে দাবি তুললে পুলিশের পক্ষ থেকে বলা হয় নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না। সকল বিষয়েই ভিডিও ফুটেজের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুজ্জামান নিশ্চিত করেন। 

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়