শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২২, ১১:২৪ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২২, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতলক্ষ্যায় মিললো নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। 

সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সদরের নৌ-পুলিশের ওসি মনিরুজ্জামান এ তথ্য জানান।

ওই শিক্ষার্থীর নাম ফারদিন নূর পরশ (২৪)। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র এবং ফতুল্লা থানার নয়ামাটি দেউল পাড়া কুতুবপুর এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। বর্তমানে তারা ঢাকার ডেমরার শান্তিবাগ এলাকায় বসবাস করতেন। নিখোঁজের পর তার বাবা রামপুরা থানার জিডি করেন।

নারায়ণগঞ্জ সদরের নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, গত ৪ নভেম্বর ফারদিন নূর পরশ নিখোঁজ হন। এরপর আজ সোমবার বিকালে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এমএইচ

  • সর্বশেষ