শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২২, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই মামুরা এলাকায় আকসির নগরকে কেন্দ্র করে মানববন্ধন 

মো. আদনান হোসেন : [২] ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে আকসির নগর আবাসন প্রকল্পকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষের লোকজন গত কয়েক দিন ধরেই  হামলা ও মামলা দায়ের করে এলাকায় চরম উত্তেজনা চলছে। 

[৩] আজ শুক্রবার জুম্মার নামাজের পর ধামরাই উপ জেলার কুল্লা ইউনিয়নের মামুরা এলাকায় কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠন এর উদ্যোগে কুল্লা ইউনিয়নের মামুরা গং০৭টি গ্রামের সংখ্যালঘু জেলে ও কৃষকদের বসতবাড়ি থেকে উচ্ছেদ,কৃষি জমি ধ্বংস ও কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা,হামলা ও নির্যাতনের প্রতিবাদে অবৈধ আঁকসির নগরের সন্ত্রাস বাহিনী গ্রেফতার,শাস্তি ও ফাঁসির দাবীতে (৬০/৭০) মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

[৪] এ মানববন্ধনে নেতৃত্ব দেন মামুরা এলাকার বাসিন্দা মোঃ বদরুল আলম(বদি)।

[৫] ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় ২০১০সালে আকসির নগর নামে একটি আবাসিক প্রকল্প গড়ে ওঠার পর,আকসির নগরের মালিক মোঃ তৌহিদুল ইসলাম মাখুলিয়া সহ প্রায় ৫/৭টি গ্রামের নিরীহ মানুষের জমি জোর করে দখল করে বালি ফেলে ভরাট করে বিক্রি করেন।কৃষকদের জমির ওপর বালু ফেলতে বাধা দিতে গেলে আকসির নগরের কিছু সন্ত্রাসী ভারাটে লোকজন দিয়ে মারধর করেন হামলা-মামলা দিয়ে কৃষকদের হয়রানি করেন।এর প্রতিবাদে ৫/৭টি গ্রামের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করেন।

[৬] এর আগে এলাকাবাসীর মামলার প্রতিবেদনের ভিত্তিতে  ধামরাইয়ে বংশী নদীর তীরবর্তী মাখুলিয়া, কাইজারকুন্ডু, সীতি ও সাছনা মৌজার তিন ফসলি প্রায় ১০০ একর উর্বর জমি ভরাটের অভিযোগের বিষয়ে বিচারিক অনুসন্ধান করতে নির্দেশনা দেয় হাইকোর্ট।

[৭] এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের সাথে মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়