শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় ঘণ্টা পর সাজেকে যান চলাচল শুরু

ডেস্ক নিউজ : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার সকালে ৮টার দিকে ওই সড়কের নন্দরাম পাড়া নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েন পর্যটকরা ।

সাজেকগামী ও সাজেক থেকে খাগড়াছড়িগামী উভয় দিকের প্রায় শত শত গাড়ি আটকে পড়ে। সময় টিভি, সমকাল

সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারণে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের ওপর পাহাড়ের একটি অংশের মাটি পড়ে। এতে ওই রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে মাটি সরানোর কাজ করেন। অবশেষে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে টানা ৯ দিন ছুটির কারণে সাজেকে পর্যটকদের আসা যাওয়ার ভিড়। পাহাড়ের ধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় কিছুটা ভোগান্তিতে পর্যটকরা।

 বাঘাইছড়ির নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, গেল মঙ্গলবার রাতে বৃষ্টিপাতের  কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কে পাহাড় ধসে পড়ে।  এ ঘটনায় প্রায় আড়াই শতাধিক যানবাহন আটকা পড়ে। সম্পাদনা : জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়