শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০১:৩৮ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ: কাফনের কাপড়, চিঠি উদ্ধার

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়া কুমারখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গভীর রাতে দুটি বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে। ককটেল বোমা সাদৃশ্য লাল টেপে জরানো একটি কৌটা, কাফনের কাপড় ও হাতের লেখা একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩ সেপ্টেম্বর) সকলে কয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া বাজারে কার্যালয় এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। 

কে বা কারা, কাকে উদ্দেশ্য করে এগুলো রেখে গেছে তা এখনো জানা যায়নি।
 
তবে ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, একদল দুষ্কৃতিকারীরা এলাকার শান্তি নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এমন অপকর্ম করতে পারে। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

জব্দ করা চিঠিতে লেখা রয়েছে,' খা...ছেলেরা তোরা যখন এলাকায় ছিলিনি তখন সব ঠিকঠাক ছিল। কিন্তু তোরা যা করি করছিস তা ঠিক না। আজ নমুনা দিয়ে গেলাম। ৪৮ ঘন্টার মধ্যে তোর জন্য বেশি না দুটো গুলি যথেষ্ট। যা তুই উপহার হিসেবে পাবি। ৪৮ ঘণ্টার মধ্যে তোর জন্য বেশি না দুটো গুলিই যথেষ্ট। যা তুই উপহার পাবি।আর কাফনের কাপড় টা ঠিক করে রাখিস। যা তোর কাজে লাগবে। সমাধান, সমাধান, সমাধান।'

স্থানীয়রা জানান, সকালে আওয়ামী লীগ  লীগ কার্যালয়ের সামনে বোমা কাফনের কাপড় দেখে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ সেগুলো নিয়ে গেছে। তবে কে বা কাহারা কি উদ্দেশ্যে কাজ করেছে তা জানা যায়নি।  

এই বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আখতার হোসেন বলেন, ‘অফিসটিতে আমি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসি। কে বা কারা রাতের আধারে অফিসের সামনে কাফনের কাপড়, বোমা, চিঠি রেখে গেছেন তা জানি না।’

ওই আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বসবাস করেন ভ্যানচালক সিয়াম। তার স্ত্রী আনিসা খাতুন বলেন, রাতে বিকট শব্দ শুনতে পাই।পরে সকালের জানতে পারলাম বোমা ফুটেছে। 

এ বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, ‘ গভীর রাতে দুটি ককটেল বিস্ফোরণের বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আমি শহর আওয়ামীলীগের সাবেক জ্যৈষ্ঠ সহ-সভাপতি ছিলাম। আমার কর্মীর কার্যালয়ের সামনে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে  একদল দুষ্কৃতীরা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলাকার শান্তি নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এমন অপকর্ম করতে পারে তারা।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, চর বানিয়াপাড়া বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগের ৪ নম্বর ওয়াড কার্যালয়ের সামনে থেকে  কাফনের কাপড়, ককটেল বোমা সাদৃশ্য লাল টেপে জড়ানো একটি কৌটা ও হাতে লেখা একটি চিঠি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়