শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থলমাইনে নিহত রোহিঙ্গা কিশোরের মরদেহ ফেরত দিয়েছে মিয়ানমার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইন

বাবুল খাঁন: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইনে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গা কিশোর ওমর ফারুকের (১৭) মরদেহ শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। রোববার সন্ধ্যার পর ফারুককের মরদেহ পাওয়ার পর ওই রাতেই কোণারপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জিরো লাইনে কবর দেয়া হয়।

কোণার পাড়া রোহিঙ্গা শিবিরের সর্দার/মাঝি দিল মোহাম্মদ জানান, রোববার ভোরে নো ম্যান্স ল্যান্ডে স্থল মাইন বিস্ফোরণে কিশোর ওমর ফারুক নিহত এবং মো. আবদু ইয়্যা নামের অপর একজন মারাত্মক আহত হন। ঘটনার পরপরই মিয়ানমারের বিজিপি জওয়ানরা হতাহত দুই রোহিঙ্গাকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নিয়ে যায়। পরে তারা তাদের জিরো লাইনে এনে রেখে যায়। 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইনে এটি দ্বিতীয়বারের মতো স্থলমাইন বিস্ফোরণের ঘটনা। গত ১৬ সেপ্টেম্বর অনুরূপ এক মাইন বিস্ফোরণে অন্যথাইন তঞ্চঙ্গ্যা নামে আরেক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছিলেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়