শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মা ও দুই ছেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোহাগ জয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়া গ্রামের একটা ফাঁকা বাড়ির টিনের ঘর থেকে মা ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই মরদেহ গুলো উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ঘটনাস্থল থেকে জানান, একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো বলে এখানে এসে জেনেছি।

বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে অন্তত ৪-৫ দিন আগে এদের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআই টিমও এসেছেন। তারাও কাজ করছেন। মরদেহ গুলো এখনো উদ্ধার কার্যক্রম চলছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়