শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পুলিশের অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ৬

কল্যাণ বড়ুয়া: চট্টগ্রা‌মের বাঁশখালীতে পুলিশের অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কাতুর্জসহ ৬ জনকে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রা‌তে বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে গন্ডামারা ইউ‌নিয়‌নের ০৫নং ওয়ার্ড এলাকার জাফর আহাম্মদের পুত্র নুরুল আমিনকে (৪৮) তার বসতঘর হতে ১টি এলজি, ০১টি একনলা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে পুলিশ। 

এছাড়া উপ‌জেলার বিভিন্ন এলাকায় অভিযানে পরোয়ানাভুক্ত আলী হোসেন, মো. রিয়াদ, মো. নবীর, মো. আসিফ, মো. রুবেলসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপা‌রে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ও‌সি ) মো. কামাল উদ্দিন ব‌লেন, অস্ত্রসহ গন্ডামারা এলাকা‌ হ‌তে ১ জন‌ এবং বি‌ভিন্ন এলাকা থে‌কে ৬ জন‌কে গ্রেপ্তার ক‌রে তা‌দের আদাল‌তে সোপর্দ করা হয়। পু‌লি‌শের এ অ‌ভিযান অভ্যাহত থাক‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়