শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:১২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে আক্রান্ত ২৬

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

শেখ দিদারুল, চট্টগ্রাম: চট্টগ্রামে বেড়েই চলেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন। চলতি মাসে (২৬ সেপ্টেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। আর এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬ জন। গতকাল এ সংখ্যা ছিল ১৬ জনে। এই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে পটিয়া, সীতাকুণ্ড, সাতকানিয়া ও কর্ণফুলী থানা এলাকার রোগী রয়েছে। আমরা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে মশা নিধনের বিষয়ে তাগিদ দিয়েছি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চট্টগ্রামে মোট ৪৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ১৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়