শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:০২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িয়ে পাওয়া সেই টাকা অন্ধ হাফেজের চিকিৎসায় দিলেন সৌরভ

হাফেজের চিকিৎসার জন্য দিয়েছেন টাকার সৌরভ হোসেন

আনোয়ার হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া টাকা এক অন্ধ হাফেজের চিকিৎসার জন্য দিয়েছেন টাকার মালিক সৌরভ হোসেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও পৌরশহরে মুন্সিরহাট মহল্লার অন্ধ হাফেজ মো. হৃদয়ের চোখের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা থেকে ৩ লাখ টাকার একটি চেক হৃদয়ের হাতে তুলে দেয়া হয়। বাকি ২ লাখ টাকা বন্ধুর বাবার চিকিৎসা ও স্থানীয় কিছু অসহায় মানুষকে সকলের উপস্থিতিতে দিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সৌরভ।

Thakurgaon- Ranishankoil- Sourav Hossain

এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রাজনৈতিক ব্যক্তিত্ব সন্তোষ কুমার আগারওয়ালা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

সৌরভ বলেন, আমি জানতে পারি এই হাফেজ এই অবস্থায় ২৮ পাড়া কোরআন মুখস্ত করেছেন, মসজিদে আযান দেন। ডাক্তার বলেছে চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। অনেক দিন ধরে বিভিন্ন জনের কাছে সহায়তা চেয়েছেন। কারো কাছে পেয়েছেন কারো কাছে পায়নি। সে দেখতে চায়। আমি তাই তাকে টাকাটা দিয়েছি। বাকি ২লাখ টাকা আমার বন্ধুর বাবা আইসিইউতে আছে সেখানে দিবো এবং স্থানীয় কিছু গরীব মানুষকে দিবো।

তিনি বলেন, এর বাইরেও যদি টাকার প্রয়োজন হয় ওই হাফেজের চিকিৎসার জন্য তিনি ব্যক্তিগত ভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সৌরভ।

হাফেজ হৃদয় বলেন, এমন খুশি আগে কখনো হয়নি। টাকাটার আমার দরকার ছিলো। আমার জন্য দোয়া করবেন যেন আমি  চিকিৎসা করিয়ে সুস্থ্য চোখ নিয়ে এই পৃথিবীর আলো দেখতে পারি।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, এটি নিসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই। সেইসাথে হৃদয় যেন সুস্থ্য হয় সে দোয়া থাকবে।

উল্লেখ্য যে, গত ২০ আগস্ট কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের সন্ধানে মাইকিং করেছিল সৌরভ নামের এই যুবক। পরে মালিকের জন্য ১ মাস অপেক্ষা করেছেন তিনি। মালিকের সন্ধান না পেলে গরীবদের মাঝে বিলিয়ে দিতে চেয়েছিলেন সে টাকা। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়