শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ভাইয়ের খুনের দায়ে অপর ভাই আটক

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া :  সদরের বিত্তিপাড়া এলাকায় গতকাল গজনবীপুর গ্রামের মাঠ থেকে গলায় ফাঁস, হাত ও পা বাধা মফিজ (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার দুপুরের দিকে কুষ্টিয়া জেলা পুলিশের সম্মেলন কক্ষে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মফিজ ও অভিযুক্ত আব্দুল আজিজ সম্পর্কে পরস্পর ভাই। নিহত মফিজ মন্ডলের সাথে ভাই ও ভাতিজার সাথে অনেকদিন ধরে জমিজমা সংক্রান্ত জের ও দ্বন্দ ছিল।

নিহত মফিজ এর বাড়ীর জমি তার ভাইদের নিকট বিক্রয় করে কিন্তু বাড়ীর জমি দখল না দেওয়ায় ভাতিজা মফিজ কে হত্যা করে বাড়ীর জমি দখল নেওয়ার পরিকল্পনা করে। 

গত ২২ তারিখে রাত অনুমান ৯টার সময় গজনবীপুর একটি চায়ের দোকানে চা খেতে গেলে নিহত মফিজকে কৌশলে ডেকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায় তার অন্যান্য  ভাই ও ভাতিজাসহ কয়েকজন ব্যক্তি।

পরে রাত সাড়ে নয়টার দিকে  মফিজের দুই পা, হাত  ও গলায় দড়ি দিয়ে পিচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার ওই দিন বিকেলে ইবি থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আব্দুল আজিজ ওরফে খয়বারকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জড়িয়ে এই হত্যাকান্ডের বিষয় স্বীকার করে।

হত্যা কাজে ব্যবহৃত রশি গ্রেফতারকৃত খয়বার ওরফে আব্দুল আজিজের বাড়িতে ওই রশি'র একটি অংশ পাওয়া যায। এদিকে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়