শিরোনাম
◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় ধর্ষণ মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিকী ছবি

আবু নাসের হুসাইন. সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় বিয়ের প্রলোভনে ডির্ভোসধারী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাকির হোসেন লিটন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিটন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামের মো. হারুন শেখের ছেলে।

তিনি কাগদী বাজারে ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিয়ষটি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. শেখ সাদিক। তিনি জানান, সালথা থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়।

মামলা সুত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী বিবাহিত ওই নারীর ডির্ভোস হওয়ার পর জাকির হোসেন লিটনের সাথে তাঁর প্রেম সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে জাকির প্রায়ই তাকে বিয়ের প্রলোভন দিয়ে ঘুরতে নিয়ে যেতেন।

গত ১৫ আগস্ট সকাল ১১ টার দিকে ওই নারী সালথা বাজারে শপিং করার জন্য বাড়ি থেকে বের হলে পথে জাকিরের সাথে তাঁর দেখা হয়। এ সময় তাকে ফুসলাইয়া কাগদী এলাকার জৈনকের একটি দোতলা বাড়ির রুমের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের ফলে ওই নারী অসুস্থ হয়ে পড়লে সু-কৌশলে তিনি পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই মো. আনিচুর রহমান বলেন, গত ২২ আগষ্ট ধর্ষণের অভিযোগ এনে ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে একটি মামলা করেন ওই নারী।

মামলা করার পর থেকে জাকির পলাতক ছিলো। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে রমনা থানা পুলিশও সহযোগিতা করেন। সম্পাদনায়: আল আমিন 

  • সর্বশেষ