শিরোনাম
◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল ◈ তাহসিফ সৌরির মৃত্যুর পর আত্মগোপনে দিশা, যেভাবে হলেন গ্রেপ্তার ◈ পোশাকের বাইরে রফতানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশের 'চুল' ◈ সোমবার থেকে ঢাকাসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু ◈ শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩১৮ কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক ◈ ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, চাকরিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় গাছের লগ কাটার অভিযোগ

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় মেহগনি গাছের মোটা ডাল কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় চারজন শ্রমিক কলেজ ক্যাম্পাসের গাছগুলো ছাঁটাই করেন। এ সময় ১৬টি মেহগনি গাছের বড় বড় লগ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, কলেজ ক্যাম্পাসের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ। দীর্ঘদিন ধরে গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও ছায়া দিয়ে শিক্ষার্থীদের স্বস্তি জোগাচ্ছে। তবে শনিবার গাছ ছাঁটাইয়ের নামে এসব গাছের বড় বড় ডাল কেটে ফেলা হয়েছে। এতে গাছগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ উঠেছে, গাছের প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে পরিকল্পিতভাবে মোটা ডাল কেটে লগ তৈরি করা হয়েছে। এসব লগ বিক্রি করে একটি চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে বলে স্থানীয়দের দাবি। এর আগে বাঘারপাড়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় লগ কেটে বিক্রির করা হয়েছে। একই চক্র এ ধরনের ঘটনা আবারও ঘটালো। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ আব্দুল মতিনের মোবাইলে ফোন করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয় জানতে কলেজের সভাপতি এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে গাছের ডালের কারণে কলেজের ভবন এবং খেলার মাঠের সমস্যার কারণে ডাল কাটা হয়েছে। এ বিষয়টি উএনওকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, কলেজ অধ্যক্ষ আবেদন করেছিলো গাছের ডাল কাটার জন্য। ডালের কারণে খেলার মাঠ ও ভবনের ক্ষতি হচ্ছে আবেদনে উল্লেখ্য ছিলো। একারণে ছোট ডাল ছাটায়ের অনুমতি দেওয়া হয়েছিলো। তিনি আরো জানান, কোন গাছ কাটা হলে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।