ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশে নদীর তীরবর্তী ঝোপের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের কাছে পড়ে থাকা হেরোইনগুলো উদ্ধার করা হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও এর কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে হেরোইনগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
এসআইবি জানায়, উদ্ধার করা হেরোইনগুলো জব্দতালিকা প্রস্তুত করে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। হেরোইনের মালিকের সন্ধান ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।