শিরোনাম
◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন, ৬ জেলের কারাদণ্ড

রুশমি আক্তার (বাউফল) প্রতিনিধি: মা ইলিশের প্রজনন সুরক্ষায় পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে দিনভর অভিযান চালিয়ে ছয় জেলেকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে জেলেদের গ্রেফতার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বাউফলের কেশবপুর ইউনিয়নের আবদুল আজিজের ছেলে বেল্লাল আকন (৪২), সুলতানের ছেলে পারভেজ (২৮), নাসিরের ছেলে শাকিল (২০), কাদেরের ছেলে ইমরান (২৮), কাশেম হাওলাদারের ছেলে কালাম (৪৫) এবং সুলতান মৃধার ছেলে রিপন মৃধা (৩৬)।

বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের এ সাজা দেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। এ সময় থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ আমাদের সময় ডট কম-কে বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষেত্র সুরক্ষায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল আমাদের সময় ডট কম-কে বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ