শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অননুমোদিত রং ও অস্বাস্থ্যকর পরিবেশ : ফেনীতে আইসক্রিম কারখানায় দেড় লাখ টাকা জরিমানা

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ফেনীর ‘ডলফি আইসক্রীম’ কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ফেনী সদর উপজেলার ডলফি আইসক্রীম ও সনি আইসক্রীম কারখানায় ফেনী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে ডলফি আইসক্রীম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি ধরা পড়ে। এছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি পালনে কর্মীদের অসচেতনতার বিষয়ও পরিলক্ষিত হয়। এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অন্যদিকে, সনি আইসক্রীম কারখানায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী বিভিন্ন অসংগতি পাওয়া গেলে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। একই সঙ্গে অনিয়মগুলো দ্রুত সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারীদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।